প্রতিনিয়ত

Post Top Ad

Ads

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ভালো মানুষ নয় ভালো সিস্টেম দরকার - Valo manush noy valo system dorkar

  ভালো মানুষ নয়, ভালো সিস্টেম দরকার

ভালো মানুষ নয় ভালো সিস্টেম দরকার - Valo manush noy valo system dorkar
ভালো মানুষ নয় ভালো সিস্টেম দরকার - Valo manush noy valo system dorkar

ভালো দেশগুলো ভালো লোক দিয়ে চলে না । ভালো দেশগুলো চলে ভালো সিস্টেম দিয়ে । একটা সিস্টেম থাকলে, সেখানে যে ধরনের লোক আসুক না কেন, সিস্টেমের কারণে যেটুকু ভালো হবার সেটুকু ভালো হয়, এমনকি খারাপ লোকটিও সিস্টেমের কারণে ভালো কিছু করতে বাধ্য হয় । 


সভ্যতা গড়ে ওঠে বা গড়ে ওঠায় ভালো অল্প কিছু লোক দিয়ে । বিশাল সংখ্যক লোক বরং সেটি অনুকরণ কিংবা অনুসরণ করে অথবা তার সুবিধা পায় । অল্প ভালো কিছু তারা এমন একটা সিস্টেম তৈরি করে যায়, যে সিস্টেমের মধ্য দিয়ে বিশাল সংখ্যক খারাপ লোক গুলো আস্তে আস্তে অভ্যস্ত হয় । 


তাই শুরুতে কিছু ভালো দিয়ে শুরু হতে হয় । আমাদের দেশের দুর্ভাগ্য, এখনো আমরা ভালো কিছু দিয়ে শুরু করতে পারিনি । 


আমাদের মানুষগুলো অত খারাপ নয়, যতটা খারাপ বলে আমরা গালি দেই । 


আমাদের দুর্ভাগ্য আমরা একটা ভালো সিস্টেম দাঁড় করাতে পারিনি । 


আমরা একে একে ধ্বংস করেছি আমাদের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ও প্রশাসন, স্বাস্থ্য । একটা দেশের ভালো সিস্টেম গড়ে ওঠার জন্য যে কয়টা পিলার দরকার তার প্রত্যেকটাই আমরা নষ্ট করেছি । 


আমরা সিস্টেম নষ্ট করতে ওস্তাদ, সিস্টেম গড়তে নয় । যেটুকু আমাদের ভালো হয়, সেটা আবার পরের সিস্টেম এসে খেয়ে ফেলে । এমন করে জোড়া তালি দিয়েই আমাদের এখনো বেঁচে থাকা । 


আমাদের আয় বাড়ে, জীবনের মান বাড়ে না । আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বাড়ে, কিন্তু আমাদের অসুস্থতা আরো বেড়ে যায় । আমাদের খাদ্য উৎপাদন বাড়ে, কিন্তু তার চেয়ে বেড়ে যায় আমাদের খাদ্যে ভেজাল । একটি উন্নতিকে আরেকটির অবনতি খেয়ে ফেলে । কিন্তু উন্নতি ধরে রাখতে হলে সিস্টেম অবনতি ঠেকায় । দুর্ভাগ্য আমাদের সেটাও নেই, আমাদের সেটা গড়ে তোলার চেষ্টাও নেই । 


মানুষের স্বভাব হলো জন্মগতভাবে মানুষ স্বার্থপর । মানুষ তার নিজের ভালোটাই সবচেয়ে বেশি চায় । দ্বন্দ্বটা শুরু হয় তখন, যখন  এই ভালোটা চায় । সবাই যখন একটা জায়গায় একসাথে থেকে যার যার ভালোটা চায়, তখনই শুরু হয় বিশৃঙ্খল । ভালো চাওয়াটি অপরাধ নয়, কিন্তু সেটা চাইতে যা তৈরি করা হয়, সেটাই অপরাধ হয় । আর এটা থেকে রক্ষা করে সিস্টেম । 


সিস্টেম ব্যক্তির স্বার্থপরতা থেকে সমষ্টিক স্বার্থপরতার দিকে সমাজকে নিয়ে যায়, ফলে ব্যক্তি এবং সমাজ দুটোই দ্বন্দ এড়িয়ে উন্নতির দিকে যায় । আর ঠিক এই কারণেই সিস্টেম মানুষকে ভালো রাখে, মানুষ সিস্টেমকে ভালো রাখে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads