প্রিয় আমি,
শুনো, এই জীবনটা কিন্তু একবারই। তাই সবকিছু ঠিকঠাক বুঝে নিতে হবে। কারা তোমার পাশে থাকবে আর কারা শুধু সময়ের গন্তব্য—বুঝে নিতে শিখো। সবাই তোমার আপন নয়, আর সবার জন্য মন খারাপ করা বন্ধ করো।
নিজেকে ভালোবাসা জরুরি। নিজের সাথে সময় কাটাও, নিজের স্বপ্নগুলোকে জায়গা দাও। আবেগ তোমাকে টানবে, কাঁদাবে, কিন্তু সেটার ওপর ভেসে যাবে না। নিজেকে শক্ত রাখতে হবে।
আলসেমিকে বিদায় দিতে হবে। সময়টা খুব দ্রুত চলে যায়, তাই যা করতে চাও, এখনই শুরু করো। জীবনের প্রতিটা দিন তোমার, সেটাকে কাজে লাগাও। ঘুরে বেড়াও, হাসি-খুশি থাকো, কারণ অনেক কিছুই এখনো তোমার জন্য অপেক্ষা করছে।
সাবধান থেকো, বন্ধুত্ব বা বিশ্বাসের ক্ষেত্রে। সবাই তোমার মনের মতো হবে না। কষ্ট পেলে থেমে যাবে না। মনে রেখো, নিজের সুখের দায়িত্ব একান্তই তোমার। আর নিজেকে কখনো ভুলে যেয়ো না। ভালো থাকতে হবে, বুঝেছ?
![]() |
| ভালোবাসার ছন্দ, স্ট্যাটাস ও কবিতা | কলমের কালি |
___❐ মাহবুব সরদার সবুজ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন