প্রতিনিয়ত

Post Top Ad

Ads

শনিবার, ২২ অক্টোবর, ২০২২


ইসলামিক ছন্দ
ইসলামিক ছন্দ















  • উম্মুল মুমিনিন মা আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যেসব বি'পদ-আ'পদ আসে— এর মাধ্যমে আল্লাহ তার পা'প দূর করে দেন। এমনকি যে কাঁ'টা তার শরীরে বি'দ্ধ হয়— সেটার দ্বারাও। (বুখারি, হাদিস : ৫৬৪০)


  • আল্লাহর অধিকার
♦️বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো, তারা কেবল তাঁরই আনু'গত্য ও দা'সত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশী'দার বানা'বেনা। (সহীহ বুখারী)



  • "কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কু'ফরী অবল'ম্বন কর'ছো? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রা'ণ দান করেছেন, আবার মৃ'ত্যু দান করবেন। পুনরায় তোমাদেরকে জীব'নদান করবেন। অতঃপর তারই প্রতি প্রত্যা'বর্তন করবে।" -(সূরা বাকারাহ্, আয়াত: ২৮)


  • হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারীতা অর্জন করতে পারবে।" -(সূরা বাকারাহ্, আয়াত: ২১)



  • হে নবী! আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তাহলে আমাকে অনুসরন এবং অনুকরন করো। (এর পরি'নতি এই হবে যে) আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের ভু'ল-ত্রু'টি ক্ষ'মা করে দেবেন। আর আল্লাহ তা’আলা ক্ষ'মার আধার এবং অসীম অনুগ্রহ দাতা।” (সূরা আল ইমরান-৩১)


  • মূসা’দ্দাদ (রহঃ) .... আনাস (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একপাত্র পানি চাইলেন। একটি বড় পাত্র তাঁর কাছে আনা হল, তাতে সামান্য পানি ছিল। তারপর তিনি তার মধ্যে তাঁর আঙ্গুল রাখলেন। আনাস (রাঃ) বলেন, আমি পানির দিকে তাকাতে লাগলাম। তাঁর আঙ্গুলের ভেতর দিয়ে পানি উথলে উঠতে লাগল। আনাস (রাঃ) বলেন, যারা উযূ (ওজু/অজু/অযু) করেছিল, আমি অনুমান করলাম তাদের সংখ্যা ছিল ৭০ থেকে ৮০ জন। (বুখারি হাদিস নং ২০০)




  • আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার উভয় কাঁধ ধরে বললেনঃ তুমি এ দুনিয়াতে একজন মূসা ফির অথবা পথযাত্রীর মত থাক। আর ইবনু উমর (রাঃ) বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা করো না এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার সুস্থতার অবকাশে পিড়ীত অবস্হার জন্য সঞ্চয় করে রেখো। আর জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নিও।(বুখারী ৫৯৭৪)




  • হুমায়দী (র)…’আলকামা ইবন ওয়াক্কাস আল-লায়সী (র) থেকে বর্ণিত, আমি উমর উবনুল খাত্তাব (রা)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রসূলুল্লাহ (সাঃ)-কে ইরশাদ করতে শুনেছিঃ প্রত্যক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে–সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। বুখারী হাদিস নং ০১




  • আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার
ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি
শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ্ তা'আলাকেই ভুলে গেছেন।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads