আপনি ভুল মানুষের প্রেমে পড়েননি তো?
প্রেমের সম্পর্কের পরিণতি সবসময় সুখকর হয় না। অনেকের প্রেমের সম্পর্ক শুভ পরিণতি লাভের আগেই ভেঙে যায়। আবার প্রেমের সম্পর্কের একপর্যায়ে গাঁটছড়া বাঁধলেও জীবনটা সুখের হয় না অনেকেরই। ততদিনে এটা তখন বুঝতে দেরি হয় যে, ভুল মানুষের প্রেমে পড়েছিলেন। কিন্তু সচেতন থাকলে আগেই জানা যায় যে, আপনি ভুল মানুষের সঙ্গে প্রেম করছেন। শুরুতেই সরে আসতে পারলে ধাক্কাটা কম লাগে। স্বাভাবিক হতে সময়ও কম লাগে।
অন্যের ওপর নির্ভরতা
ভালোবাসা আর নির্ভরতা একেবারেই আলাদা। আপনার যদি মনে হয় যে, তাকে ছাড়া জীবন পার করাটা অসম্ভব। অথচ তাকেই যে আপনার জীবনে প্রয়োজন, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে তার জীবনে নিজের প্রয়োজনীয়তার জায়গাও যদি দেখতে না পান, তাহলে বলা চলে আপনার সম্পর্কটা সুখকর নয়। প্রেম আসলে এক্ষেত্রে জীবনে বোনাস হিসেবে এসেছে বলে মনে করা দরকার।
সঙ্গীর আচরণ
সঙ্গীর সঙ্গে মতামতের মিল যে সবক্ষেত্রেই হতে হবে তা কিন্তু নয়। তবে সম্পর্ক যখন গড়ে ওঠে, তখন কিন্তু মতের মিলের পরিমাণ বৃদ্ধি পায়। সেটা না ঘটে যদি দেখা যায়, আপনার অনেককিছু পরিবর্তন করতে বলছে অপরব্যক্তি। আপনিও তার কিছু বিষয়ে পরিবর্তন আনতে বলছেন। তার চাহিদা মোতাবেক যদি আপনি কিছুটা বদলানোর পরেও সে তার দিক থেকে অপরিবর্তিত থাকে, তাহলে আরেকবার ভেবে দেখা দরকার তার ব্যাপারে।
সিদ্ধান্ত নেওয়া এবং ভালো রাখা
যদি সম্পর্কের ক্ষেত্রে সবকিছুই আপনার ওপর নির্ভর করে; যেমন কবে দেখা করবেন, কী খাবেন কিংবা অন্য কোনো পরিকল্পনা যদি কেবল আপনাকেই করতে হয়, তাহলেও ভাবনার জায়গা আছে। এছাড়া সঙ্গী যদি আপনাকে সুখি রাখার ব্যাপারে তেমন কিছুই না করে, তাহলে বুঝতে হবে আপনি ভুল মানুষের প্রেমে পড়েছেন।
বন্ধু থেকে পরিবার কী বলছে
আপনাকে আপনার বন্ধু ও পরিবারের সদস্যরা সবচেয়ে ভালো জানে। তারা সবসময় চায় আপনাকে সুখি থাকতে। তারা যদি আপনার সঙ্গীকে নিয়ে অশনিসঙ্কেত দেয়, সে ক্ষেত্রে আবেগ একটু দূরে সরিয়ে রেখে তাদের কথাগুলো মন দিয়ে শুনুন। তারপর সেগুলো বিবেচনা করে দেখুন। এরপর যদি পরিবারের লোকজনের কথার সত্যতা পান। তাহলে সঙ্গীর বিষয়ে আরেকবার ভাবুন। ভুল মানুষের সঙ্গে আবেগে দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়াতে যাবেন না।
সবকিছু নিয়ে আলোচনা করা যায়?
বিভিন্ন কারণে একজনের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। তা থেকে প্রেমের সম্পর্কও হতে পারে। কিন্তু তারপর যদি সেই ব্যক্তিতে মনের কথাগুলো খুলে বলা না যায়, এমনকি অপর ব্যক্তিও যদি নিজের কথাগুলো বলতে দ্বিধা করে; তাহলে সুস্থ প্রেমের সম্পর্ক আপনাদের মাঝে গড়ে উঠেছে বলে মনে হয় না। এসব ক্ষেত্রে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ফল ভালো আসে না।
শুরুতেই বুঝে নিতে হবে,
ভুল মানুষের প্রেমে পড়েছেন।
ভুল মানুষের প্রেমে,ভুল মানুষের প্রেমে পড়ে,ভুল মানুষের প্রেমে পরে,ভুল মানুষের প্রেমে পইরা,ভুল মানুষের প্রেমে কাঁদি,ভুল মানুষের প্রেমে পড়ে সোনার জীবন,ভুল মানুষের প্রেমে পড়ে সোনার জীবন করলাম ছাই,ভুল মানুষের প্রেমে পইরা। জীবন যৌবন সইফা দিয়া,ভূল মানুসের প্রেমে পড়ে,ভুল মানুষের মায়াই পইরা,ভুল মানুসের প্রেমে পড়ে সোনার জীবন করলাম ছাই বাংলা বিরহের গান,vul manusher preme by moni kishor । ভুল মানুষের প্রেমে । one music bd,মনের মানুষ আমি পাইলাম না,আপন মানুষ আমি পাইলাম না
বিজ্ঞান,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,বিজ্ঞান মঞ্চ পরীক্ষা ২০২২,বিজ্ঞান মঞ্চ পুরস্কার,বিজ্ঞান মঞ্চ,বিজ্ঞান মঞ্চ পরীক্ষার তারিখ,বিজ্ঞান মঞ্চ পরীক্ষা সিলেবাস,নবম বিজ্ঞান,দশম বিজ্ঞান,বিজ্ঞান মঞ্চে অষ্টম শ্রেণি,কুরআন ও বিজ্ঞান,ভগবান ও বিজ্ঞান,এসএসসি বিজ্ঞান,বিজ্ঞান শিক্ষক,নবম-দশম বিজ্ঞান,বিজ্ঞান মঞ্চ দশম,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষা ২০২২,বিজ্ঞান নিয়ে ওয়াজ,শবে মেরাজ ও বিজ্ঞান,কোরআন বনাম বিজ্ঞান,বিজ্ঞানময় কোরআন,বিজ্ঞানের সাজেশন,বিজ্ঞান প্রথম অধ্যায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন