তোমাকে পাইনি বলেই হয়তো আজ আকাশের চাঁদ দেখতে এত সুন্দর লাগে!তোমার সাথে একসাথে চাঁদ দেখাটা খুব মিস করি!
তোমাকে পাইনি বলেই তো না পাওয়ার কষ্টটা অনুভব করতে পারি!পেয়ে গেলে হয়তো পাওয়ার আনন্দটা পেতাম ঠিকই,তবে তোমাকে না পাওয়ার যন্ত্রণায় সারাক্ষণ 'তুমি' নামক মাইগ্রেনের ব্যথায় ছটফট করতাম না!
তোমাকে পাইনি বলেই মনে হয় তোমাকে আরো কাছে পেতে!পেয়ে গেলে হয়তো আর তোমাকে চাওয়ার কোনো উপলক্ষই থাকতো না।
তোমাকে না পেয়েই তো আমি কবি বনে গেলাম!তোমাকে পেয়ে গেলে কবিতায় ছন্দ দিতাম না।তোমাকে পেলে আমি প্রেমিক হতাম ঠিকই তবে কবি হতাম না!
তোমাকে পাইনি বলেই তো আজ এতদিন হয়, রাতে ঘুমাই না!তুমি পাশে থাকলে হয়তো ঘুমিয়ে যেতাম,তোমার সাথে রাত জাগা আর হতো না!
তোমাকে পাইনি বলেই আজ মনের সীমান্তে কাঁটাতারে ঘেরা!মনের দেয়াল টপকে কেউ আর প্রবেশ করতে পারে না।
তুমি নেই বলেই তোমার শূন্যতা অনুভব করি,তোমাকে পেয়ে গেলে শূন্যতারা আমার সঙ্গী হতো না!এই যে একাকিত্বে ছটফট করে শুধু তোমার কথাই মনে করি,তুমি পাশে থাকলে কি আর আমায় একা লাগতে দিতে?বলো.... তুমি নেই বলেই আজ তোমার প্রয়োজন,তুমি থাকলে আমার আর 'প্রয়োজন' বলতে কিচ্ছু থাকতো না!
তোমাকে না পাওয়াটাই বোধহয় ভালো,পেয়ে গেলে হয়তো তোমায় এতটা নিবিড় ভাবে ভালোবাসতে পারতাম না!তোমায় গভীর অনুভবে রাতের নিদ্রা বিসর্জন দিয়ে,তোমার জন্য এতটা ব্যকুল হতে পারতাম না! তুমি নেই বলেই একা একা চাঁদ দেখি,তারাদের গুনি,সঙ্গী হারানো ডাহুক পাখির আকুতি শুনি! তুমি নেই বলেই আজ মনের সীমান্ত জুড়ে কেবল তুমি আর তুমি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন